সাপ্তাহিক সবুজ প্রান্ত

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ কামাল হোসাইন


 তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি :

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক মানবিক,পরোপকারী একজন দানশীল ব্যক্তি এবং সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক,(বাগলী)চুনাপাথর আমদানি কারক গ্ৰুপের সম্মানিত সভাপতি এবং শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য,মোঃ কামাল হোসাইন।

মোঃ কামাল হোসাইন বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় নতুন বছরের আগমন উপলক্ষে সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি আরও উল্লেখ করে বলেন,নতুন বছর বয়ে আনুক সম্ভাবনার নতুন দুয়ার। অতীতের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন উদ্যম ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাক মানুষের জীবনযাত্রা। বৈশাখের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়,দূর হোক সকল অশুভ শক্তি।

তিনি সকল নেতাকর্মীসহ শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি বাংলা নববর্ষের অশেষ শুভকামনা করেন‌।

তিনি বলেন বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক—এই উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব,সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হোক।

নতুন বছরটি আবারও সবার জীবনে হোক শান্তি,উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা।

এছাড়াও, তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন