জকিগঞ্জ পৌরসভার সর্বস্তরের নাগরিকসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মাহে রমজানের শিক্ষা আমাদের ন্যায়-ইনসাফ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করুক। ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, এটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণাও জাগায়।
তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও ন্যায়ের পক্ষে একসাথে কাজ করি।
মাওলানা কাজী হিফজুর রহমান সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক কল্যাণ, স্বস্তি ও নতুন আশার আলো।
ঈদ মোবারক।
