সাপ্তাহিক সবুজ প্রান্ত

‎জাঙ্গাইল-বীরকুলী প্রবাসী পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

 


মতিউর রহমান গোয়াইনঘাট: 

গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল-বীরকুলী গ্রামের প্রবাসীরদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন "জাঙ্গাইল-বীরকুলি প্রবাসী ঐক্য পরিষদ" এর উদ্যোগে গ্রামের দরিদ্রের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে। 

‎১৮ই মার্চ (বুধবার) বিকাল ৩:০০টায় সোনার বাংলা উচ্চ বিদ্যালয় হলরুমে, খালেদ আহমেদের সভাপতিত্বে ও মানবিক ছাত্রনেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, ইসলাম উদ্দিন, প্রবাসী সংগঠন প্রতিনিধির উপদেষ্টা আব্দুস সোবহান, সহ সভাপতি মঈন উদ্দিন সাধারনসম্পাদক সেলিম আহমদ, অর্থ সম্পাদক ইসমাইল আলীসহ উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, ফয়সাল আহমদসহ প্রমুখ। 

‎এই প্রবাসী পরিষদ গ্রামের ১৬৫-পরিবারের মধ্যে, ৬-আইটেমের ১৬৫-প্যাকেট খাদ্য সামগ্রী (প্রতি প্যাকেটের বাজার মূল্য- ৪৫০) বিতরন করা হয়েছে। 

‎অনুষ্টানে বক্তারা গ্রামের প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং ভবিষ্যতে আরো বেশি ও ব্যাপক হারে আয়োজনের আশা ব্যক্ত করেন। 

‎ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শেষ হাফিজ জৈন উদ্দিনের মোনাজাতের মাধ্যমে গ্রামের সকল প্রবাসী ও প্রয়াত মুরব্বিয়ানদের জন্যে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন