আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে নারী অধিকার ও সমতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কানাইঘাট উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ এবং এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ।
এ সময় কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক জুলাই যোদ্ধা রেদোয়ান রাফি ও মরিয়ম জান্নাত বক্তব্য দেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সমাজের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করে নারীর অংশগ্রহণ ও সক্ষমতাকে মূল্যায়নের মাধ্যমে একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় নারীর অধিকার রক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং গ্রাম আদালতের মাধ্যমে সহজ ও ন্যায়ভিত্তিক বিচারপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়েও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নারীদের স্থানীয় বিচারব্যবস্থায় অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা
