সাপ্তাহিক সবুজ প্রান্ত

‎সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদের মায়ের ইন্তেকাল

সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদের মা আফিয়া বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎শনিবার (১৪ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎মরহুমা আফিয়া বেগম মরহুম আলহাজ্ব আব্দুছ ছামাদের (মাসুক মিয়া) স্ত্রী। তাঁর পিতা ছিলেন রারাই গ্রামের প্রখ্যাত চিকিৎসক, সাবেক গ্রাম সরকার ও ইউপি সদস্য মরহুম ডা. ফরিদ উদ্দিন (ফরন ডাক্তার)। আফিয়া বেগম তাঁর বাবার একমাত্র সন্তান ছিলেন। উল্লেখ্য যে, তিনি গত বছর পবিত্র ওমরাহ হজ পালন করেছিলেন।

‎আজ শনিবার বাদ জোহর রারাই প্রধান জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

‎সাংবাদিক জুবায়ের আহমদের মাতৃবিয়োগে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন