সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটে বিশেষ সমন্বয় সভায় গ্রাম আদালতকে আরো জনপ্রিয় করার আহ্বান জেলা প্রশাসকের


নিজস্ব প্রতিবেদক 

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালত সরকারের একটি অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ। পারিবারিক ও স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধগুলো গ্রাম আদালতের মাধ্যমে সহজে ও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। তিনি বলেন, যেকোনো বিরোধ বা মামলা উচ্চতর আদালতে না পাঠিয়ে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে দেশের বিচারালয়গুলোতে মামলাজট অনেকাংশে কমে আসবে।

জেলা প্রশাসক আরও বলেন, গ্রাম আদালতকে স্থানীয় পর্যায়ে আরও জনপ্রিয় করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের আইনি সুবিধা ও উপকারিতার বিষয়গুলো তুলে ধরতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তামান্না নাহার, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুজ্জামান ও বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ (এভিসিবি)’ ৩য় পর্যায় প্রকল্পের সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন