সাপ্তাহিক সবুজ প্রান্ত

শিক্ষক শামসুজ্জামান জামানের মৃত্যুতে এম আসকির আলী শোক

 


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শামসুজ্জামান জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী।

এক শোকবার্তায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহোদর এম আসকির আলী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উল্লেখ করা হয়, শিক্ষক শামসুজ্জামান জামান যুক্তরাষ্ট্রের সময় গত রাতে (১০:৫০ মিনিটে) বার্মিংহামে তাঁর নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে এলাকায় তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর দুঃখ প্রকাশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন