সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটে নারী দিবসের কর্মসূচিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দায়িত্বশীলদের অংশগ্রহণ


নিজস্ব সংবাদদাতা:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত কর্মসূচিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিভিন্ন উপজেলার সমন্বয়কারীরা অংশগ্রহণ করেছেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

কর্মসূচিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিভিন্ন উপজেলার সমন্বয়কারীরা অংশ নেন এবং নারী অধিকার, ন্যায়বিচার ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এতে করে নারীসহ সাধারণ মানুষ দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে তাদের বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী-বান্ধব বিচারব্যবস্থা শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন