সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে রাশেদ এডুকেশন ট্রাস্টের আত্মপ্রকাশ


চেয়ারম্যান রাশেদ, সেক্রেটারি সেলিম

জকিগঞ্জ প্রতিনিধি:

শিক্ষা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘রাশেদ এডুকেশন ট্রাস্ট’-এর আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ট্রাস্টটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

ট্রাস্টটির প্রধান লক্ষ্য জকিগঞ্জ পৌরসভার সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং নিয়মিত বৃত্তি পরীক্ষা আয়োজন করা। পাশাপাশি শিক্ষাবৃত্তি প্রদান, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজী আব্দুস শহীদ, ইউনুস আলী, আমীনা বেগম, আব্দুল্লাহ আল মামুন হীরা, শহীদুল হক ও জাহেদ আহমদ।

নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল হাসান, ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মিলি এবং সেক্রেটারি সেলিম আহমদ। এছাড়া এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল ওয়াহিদ হাসান, অফিস ম্যানেজমেন্ট সাকিব আহমদ, অর্থ সম্পাদক সুমেল আহমদ, শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক আহমদ মারজান, বিজ্ঞান ও বিতর্ক সম্পাদক মিছবাহুল রহমান জাহিদ, পরিকল্পনা ও প্রোগ্রাম ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক রেদওয়ান রাফি এবং মিডিয়া সম্পাদক উসমান ফারুক রাদ্বিয়ান দায়িত্বে রয়েছেন।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই জকিগঞ্জ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন