সাপ্তাহিক সবুজ প্রান্ত

সুনামগঞ্জে ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম ও তার ছেলে অলক ব্রম্মের জামিন

 


তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্রামের ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম ও তার ছেলে অলক ব্রম্ম একটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার একই গ্রামের সুজন পাল গত ২৩ জুলাই তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত হিসেবে নাম থাকা প্রদীপ ব্রম্ম ও তার ছেলে অলক ব্রম্ম পৃথকভাবে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে অলক ব্রম্ম ২৭ জুলাই এবং প্রদীপ ব্রম্ম ২৯ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন।

জামিনে মুক্তি পাওয়ার পর প্রদীপ ব্রম্ম বলেন, তার ও তার ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি "মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত"। তার দাবি, সামাজিকভাবে হয়রানির উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, তিনি দেশের বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি সম্মান রেখে ভবিষ্যতেও আদালতের নির্দেশনা মেনে চলবেন। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি না করার আহ্বান জানান

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন