সাপ্তাহিক সবুজ প্রান্ত

শ্রীপুর উত্তর ইউনিয়নকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় হাফেজ মাওলানা মুশতাক আহমদের

 

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে প্রার্থী ও রাজনীতিকদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা মোঃ মুশতাক আহমেদ গোলকপুরী।

নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময়, উঠাবসা এবং সাধ্যমতো সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে হাফেজ মাওলানা মোঃ মুশতাক আহমেদ জানান,পেশাগত কারণে শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতিটি প্রান্তের মানুষের জীবনযাত্রা,সমস্যা ও হাওরাঞ্চলের নানা প্রতিকূলতা তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাকেই সরাসরি জনগণের কল্যাণে কাজে লাগাতে চান তিনি।

নিজের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন মানুষের কথা ও দাবির কথা তুলে ধরেছি। এবার সরাসরি তাদের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। দল—মত ও শ্রেণি—পেশার ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নকে 

একটি আদর্শ ইউনিয়ন গঠন করাই আমার প্রধান লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন