সাপ্তাহিক সবুজ প্রান্ত

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম


তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবিক, পরোপকারী ও দানশীল ব্যক্তি আলহাজ্ব মোঃ খসরুল আলম।

তিনি তাহিরপুর বড়ছড়া আমদানিকারক গ্রুপের সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপির অন্যতম সদস্য, শ্রীপুর উত্তর ইউনিয়নের (সাবেক) সফল চেয়ারম্যান এবং আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।

এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোঃ খসরুল আলম নতুন বছরের আগমন উপলক্ষে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি আরও বলেন, “নতুন বছর বয়ে আনুক সম্ভাবনার নতুন দুয়ার। অতীতের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন উদ্যম ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাক মানুষের জীবনযাত্রা। বৈশাখের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়, দূর হোক সকল অশুভ শক্তি।”

তিনি সকল নেতাকর্মীসহ শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি বাংলা নববর্ষের অশেষ শুভকামনা জানান।

তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক—এই উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হোক। নতুন বছরটি সবার জীবনে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা করুক।

এছাড়াও, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন