![]() |
| ফাইল ছবি : আশীষ কুমার চক্রবর্তী |
তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রশংসিত ভূমি কর্মকর্তা (তহশিলদার) আশীষ কুমার চক্রবর্তী।
আশীষ কুমার চক্রবর্তী এক শুভেচ্ছা বার্তায় নতুন বছরের আগমনে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, নতুন বছর বয়ে আনুক সম্ভাবনার নতুন দুয়ার। অতীতের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন উদ্যম ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাক মানুষের জীবনযাত্রা। বৈশাখের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়, দূর হোক সকল অশুভ শক্তি।
পরিশেষে তিনি দেশের সকল ভূমি সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি বাংলা নববর্ষের অশেষ শুভকামনা জানান।
বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হোক। নতুন বছরটি সবার জীবনে হোক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা।
এছাড়াও, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
