সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা'র এর অবসর জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ (শনিবার) বিকেল ৪-টায় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও পাইকরাজ গ্রামবাসীর আয়োজনে, আয়োজক কমিটির সভাপতি বর্তমান মেম্বার বিলাল উদ্দিনের সভাপতিত্বে ও নাছির উদ্দীন ও শরিফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ড. আতী উল্লাহ, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক জনাব ফারুক আহমদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের URC প্রশিক্ষক আতাউর রহমান, বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার বশির সরিফ, পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সহকারি শিক্ষক ফারুক উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্র শরিফ উদ্দিন, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন রুহুল আমীন, মানপত্র পাঠক করেন সাবেক ছাত্রী জাহানারা বেগম, বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক সিএ লুৎফুর রহমান, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুল আমীন,
প্রবাসী দের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, তিনি তার বক্তব্যে বলেন "আমরা প্রবাসী যারা আছি আমরা জানি শিক্ষাক কী মূল্য, আমরা যদি আরো কিছু লেখা পড়া করে প্রবাসে পাড়ি দিতাম তাহলে আমাদের জীবন আরো উন্নত হতো।"
প্রধান অতিথি রতন কুমার অধিকারী তার ব্যক্তবে বলেন "বৃষ্টি হলে রাস্তা খারাপ হয় ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসা অনেক কষ্ট কর, মেইন রোড থেকে স্কুল পর্যন্ত চলাচলের ব্যবস্থা হবে ও শিক্ষার্থীদের জন্য স্কলের মাঠ ভরাট করে দেওয়ার কথা বলেছেন।" পাশাপাশি উন্নয়নের জন্য পাইকরাজ এলাকার বিভিন্ন রাস্তা ব্রিজ পরিদর্শন করেন।
