সাপ্তাহিক সবুজ প্রান্ত

বিশ্বনাথে ছাত্রলীগ নেতা আজহারের বিরুদ্ধে মারধর-ছিনতাইয়ের অভিযোগে মামলা, ওয়ারেন্ট জারি

বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা এলাকায় এক ব্যক্তিকে মারধর, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম এসেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজহার আহমদ।

ভুক্তভোগী উপজেলার দশঘর গ্রামের শাহিদুর রহমানের ছেলে এম. মাহফুজুর রহমান (৩৫) বিশ্বনাথ থানাতে এজাহার দায়ের করেন। এতে মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ এর স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্বনাথ উপজেলা বাজার এলাকায় অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি ভুক্তভোগীর ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে তাকে ঘিরে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে বলা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী দ্রুত তদন্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পরবর্তীতে প্রধান অভিযুক্ত মোঃ আজহার আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হয়। ১৫ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ গ্রেপ্তারের জন্য তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যাননি। 

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রসাদ জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রীলীগ নেতা আজহার আহমেদকে বাড়িতে গিয়ে  গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তাকে তার বাড়িতে পাওয়া যায়নি। তাকে দেখা মাত্র নিকটস্থ থানায় খবর দিতে স্থানীয়দের মনুরোধ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন