তাহিরপুর প্রতিনিধি
মাটিয়ান হাওরপাড়ের বড়দল গ্রামের কৃষকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ২৫ এপ্রিল শনিবার সারাদিন তিনি হাওরের বোরো ফসলের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তিনি হাওরের বিভিন্ন সমস্যা ও সমাধানে করণীয় সম্পর্কে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা শুনেন।
খাল খনন সহ কৃষকদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের জন্য কৃষকদের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.মেহেদী হাসান মানিক,সহকারী সিনিয়র পুলিশ সুপার তাহিরপুর সার্কেল প্রণব রায়,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো.শরিফুল ইসলাম, বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ বাদল মিয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,সদস্য সাখাওয়াত হোসেন, নাসের উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া,বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সাধারন সম্পাদক মোঃ নাছির মিয়া, বিএনপি নেতা ইউপি সদস্য সামায়ুন কবির,জুয়েল মিয়া প্রমুখ।
