সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটের কদমতলী থেকে ৩ অনলাইন জুয়াড়িকে আটক করল পুলিশ

‎সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকা থেকে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন, গোটাটিকরের আব্দুল কাদির (৪৫) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাউরাই গ্রামের মো. সোলাইমান (২০),দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার জহিরুল ইসলাম (২০),। তাঁরা কদমতলী এলাকার ব্রাদার্স ইউনিয়ন ফিলিং স্টেশনের সামনে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে তীর শিলং নামক জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়।

‎সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আজ রোববার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন