আজ ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০ ঘটিকা থেকে উপজেলা পরিষদ জামে মসজিদে এই সম্মেলনটি আয়োজিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মকবুল হোসাইন খাঁন। বিশেষ অতিথি ও সহকারী কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আকিল উদ্দিন কামালী।
কমলগন্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা বাহার আলী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাছিত আশিকী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি সিহাব উদ্দিন নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুকিত।
বক্তারা সম্মেলনে শানে সাহাবার আদর্শ ও খতিবদের সঠিক তরবিয়ত বা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। সম্মেলনে উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
