মুরাদ মিয়া,তাহিরপুর,প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গরীব অসহায় মানুষের সুখ-দুঃখের বন্ধু মোঃ নাসির মিয়া।স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,দলের কঠিন ও সংকটপূর্ণ সময়ে মাঠে থেকে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রাখতে যারা ভূমিকা রেখেছেন,নাসির মিয়া তাঁদের অন্যতম। নেতাকর্মীদের মনোবল ধরে রাখতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। তৃণমূলের মানুষের সঙ্গে তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। এ কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি স্থানীয়দের। দল থেকে এখনো প্রার্থী চূড়ান্ত না হলেও স্থানীয়দের অনেকেই আসন্ন বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ নাসির মিয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানান।
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন এলাকার অনেকেই জানান,বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাসির মিয়া আমাদের দীর্ঘদিনের পরিচিত। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন। স্থানীয়দের বিভিন্ন বিপদে-আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেন।এসব গুণের কারণে মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।
তারা আরও বলেন,নাসির একজন পরোপকারী ও গরিবের বন্ধু। তিনি সবসময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। আগামী দিনে তাঁর মতো তরুণ জনপ্রতিনিধিই আমাদের বড়দল দক্ষিণ ইউনিয়নে প্রয়োজন।চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাসির মিয়া বলেন,মানুষের সেবা করা মহান আল্লাহর একটি বিশেষ নিয়ামত।সেই ধারাবাহিকতায় আগামী বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি অংশ নিতে চাই। নির্বাচিত হলে এ ইউনিয়নের শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করে যাব। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব।
