সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামে পীরে কামিল আলহাজ্ব হাফিজ ক্বারী গিয়াস উদ্দিন দা.বা. প্রতিষ্ঠিত হযরত শাহজালাল দারুচ্ছুনাহ্ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা ও বিশ্ব আউলিয়া এতিমখানা কমপ্লেক্স'র নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রতিষ্ঠাতার পিতা-মাতার ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৯ রামাদ্বান বিকেলে আয়োজিত পীরে কামিল আলহাজ্ব হাফিজ ক্বারী গিয়াস উদ্দিন দা.বা. প্রতিষ্ঠিত হযরত শাহজালাল রহ দারুচ্ছুন্নাহ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা ও বিশ্ব আউলিয়া এতিখানার নতুন কমপ্লেক্স'র ভিত্তিপ্রস্তর স্হপন ও তাঁর মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত কামনায় ইফতার দোয়া মাহফিলের আয়োজন করেন। তিনি আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীরে কামিল আলহাজ্ব হাফিজ ক্বারী গিয়াস উদ্দিন দা.বা. সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস সৎপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, বিশেষ অতিথি কালারুকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তাজুল, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহ্ মাশুক নাঈম, বুরকী মতিনিয়া শহীদিয়া হিফজুল কুরআন বোর্ড ছাতকের সভাপতি মাওলানা আব্দুল গফফার আল হাসান।
আরও উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন সুরমা সুন্নী সংগঠন'র সভাপতি শফিকুল ইসলাম আর্মী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আমজাদ আলী,বিলাল উদ্দিন সরকার, খারগাঁও শানে মুস্তাফা ইসলামি যুব সমাজ কল্যাণ পরিষদ সভাপতি হাফিজ ক্বারী নাজিম উদ্দীন লতিফী, খারগাঁও মৌলভী নাছির উদ্দীন হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আমজদ আলী, হাফিজ রাসেল আহমদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ হুসাইন আহমদ, শাহ আছমত আলী, ফরিদ মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও মানসম্মত দ্বীনি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারা প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।