সাপ্তাহিক সবুজ প্রান্ত

ডৌবাড়ী ঘোড়াইল কলেজের আজীবন দাতা সদস্য হলেন এনামুল ইসলাম




গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী ডৌবাড়ী ঘোড়াইল কলেজের আজীবন দাতা সদস্য নির্বাচিত হয়েছেন ডৌবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব এনামুল ইসলাম।

‎জানা যায়, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তিনি ডৌবাড়ী ঘোড়াইল কলেজে নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন। তার এই অনুদানের মাধ্যমে তিনি কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

‎উল্লেখ্য, এর কিছুদিন পূর্বেও তিনি তিন লক্ষ টাকা অনুদান প্রদান করে পাঁচ মৌজা উচ্চবিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হয়েছেন। এলাকার শিক্ষা বিস্তারে তার ধারাবাহিক অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‎কলেজ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ আলহাজ্ব এনামুল ইসলামের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তার আন্তরিকতা ও দায়িত্ববোধ সত্যিই অনুকরণীয়। অভিভাবক মহলের মতে, তার শিক্ষানুরাগ, সমাজসেবায় দৃঢ় অবস্থান ও উদার মানসিকতা তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে এবং এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন