সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুকের পক্ষে কাজের নির্দেশ জেলা ছাত্রদলের


স্টাফ রিপোর্ট :

সিলেট-৫ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছে সিলেট জেলা ছাত্রদল।

শনিবার এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার অধীনস্থ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিট এবং উভয় উপজেলার সব কলেজ ইউনিটের নেতাকর্মীদের বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে নির্বাচনি কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, ছাত্রদলের কোনো নেতা বা কর্মী এই সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই নির্দেশনা প্রদান করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন