তাহিরপুর প্রতিনিধি:
২৫ আগস্ট মঙ্গলবার জাতীয় দৈনিক প্রতিদিনের সময় পত্রিকার সততা ও নিষ্ঠার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা(তহশিলদার)আশীষ কুমার চক্রবর্তী।
তিনি বলেন সত্য,বস্তুনিষ্ঠ,প্রাসঙ্গিক ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশন সাংবাদিকতার মুখ্য বিষয়। এই ধারাবাহিকতায় সততা ও নিষ্ঠার সাথে অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন অঙ্গীকার নিয়ে জাতীয় দৈনিক প্রতিদিনের সময় পত্রিকার এই দীর্ঘ ১০ বছর পেরিয়ে ১১বছরে এই গৌরবময় পথ চলা ভবিষ্যতে আরো সমৃদ্ধ,সাফল্যমন্ডিত ও জনআস্থার পথিক হয়ে উঠুক এই প্রত্যাশা রইলো।
১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৈনিক প্রতিদিনের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক,সাংবাদিক পরিচালনা পরিষদ,পাঠক,বিজ্ঞাপন দাতা সহ অগণিত শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সত্যের সন্ধানে নির্বিক এই পথ চলায় ১০ বছর মানুষের আস্তা অর্জনে জাতীয় দৈনিক প্রতিদিনের সময় পত্রিকা বলিষ্ঠ ভূমিকা রেখে ১১ বছরে পর্দাপণ করায়।
আগামী দিনগুলোও জাতীয় দৈনিক প্রতিদিনের সময় পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আমি দৈনিক প্রতিদিনের সময় পত্রিকার
উত্তরাতোর সাফল্য,সমৃদ্ধ কামনা করছি।
শুভেচ্ছান্তে:
আশীষ কুমার চক্রবর্তী।
তাহিরপুর,শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা।
