সাপ্তাহিক সবুজ প্রান্ত

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ চান হাজী মোঃ সবুজ আলম

 


মুরাদ মিয়া,তাহিরপুর সুনামগঞ্জ

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মী সৎ যোগ্য ও মানবিক হাজী মোঃ সবুজ আলম। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জনগণের সমর্থন,ভালবাসা ও দোয়া চেয়েছেন হাজী মো.সবুজ আলম। তিনি দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের(প্রাক্তন)চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মরহুম এম.এ জাহের আলীর পুত্র।

রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য,বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন,দেশের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন,গণতান্ত্রিক আন্দোলন ও সামাজিক উদ্যোগে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দীর্ঘদিন প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের সমর্থন প্রত্যাশা করে হাজী মো.সবুজ আলম বলেন,আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়,বরং মানুষের সেবার দায়িত্ব গ্রহণ করা। জনগণ যদি আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক, শিক্ষাবান্ধব ও মানবিক ইউনিয়ন গড়ে তোলার জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামে সমান উন্নয়ন,যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন,নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন,কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষা এবং আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গঠনে তিনি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

সবশেষে তিনি ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করেন এবং বলেন,আমি প্রতিশ্রুতি নয়,কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। আপনাদের সমর্থনই হবে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ার শক্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন