সাপ্তাহিক সবুজ প্রান্ত

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে আবারও মৃদু মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিট ৩১ সেকেন্ডের দিকে অনুভূত হওয়া এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের জকিগঞ্জ ও ভারতের করিমগঞ্জ সীমান্ত এলাকায়, যা ভারতের আসামের শিলচর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর কেন্দ্রস্থলের দূরত্ব উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর এই ভূমিকম্পটিকে 'মৃদু' শ্রেণীভুক্ত করেছে।

আকস্মিক এই কম্পনে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের করিমগঞ্জ সীমান্তের ওপারে অবস্থিত সিলেটের জকিগঞ্জ উপজেলার এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি চেয়ারে বসে থাকার সময় হঠাৎ চেয়ারটি নড়ে ওঠে এবং তিনি বুঝতে পারেন ভূমিকম্প হচ্ছে। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল বলে তিনি উল্লেখ করেন। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠেছিল সারা দেশ। সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা কেন্দ্র ছিল ভুটানে। চার দিনের মাথায় এটি সিলেটে দ্বিতীয় দফার ভূকম্পন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন