সাপ্তাহিক সবুজ প্রান্ত

হাজী মোঃ সবুজ আলমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ জনগণ

 


মুরাদ মিয়া,তাহিরপুর,প্রতিনিধি

তাহিরপুর উপজেলার আসন্ন ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী মোঃ সবুজ আলমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ।

তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিশিষ্ট সমাজ ছোট,বড় প্রবীণ যুবসমাজের আইকন পরিচিত মুখ।(সাবেক)৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান,এবং তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,হাজী মোঃ সবুজ আলম।

তিনি একজন সুস্থধারার রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক হিসেবে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন,হাজী মোঃ সবুজ আলম।

বর্তমানে তিনি তাহিরপুর উপজেলা আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করে আসছেন এই মানবিক মনের মানুষটি।

জানাযায়,সমাজের নানা সমস্যা, অন্যায়-অনাচার ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার বিষয়ে তিনি সবসময় সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিভিন্ন সময়ে সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তিনি বিশ্বাস করেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত জরুরি।

দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হাজী মোঃ সবুজ আলমের 

অন্যতম বৈশিষ্ট্য। ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থান থেকে তিনি বিভিন্ন সময়ে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন।

মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের সমস্যার সমাধানে কাজ করাই তার সমাজ সেবা ও রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা হিসেবে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যাগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন এবং উপলব্ধি করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি 

আগামী ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার লক্ষ্য হলো একটি আধুনিক, সুশাসনভিত্তিক, মাদকমুক্ত ও উন্নয়নমুখী দক্ষিণ বড়দল ইউনিয়ন গড়ে তোলা।

রাজনৈতিক অঙ্গনেও হাজী মোঃ সবুজ আলমের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। ওয়ার্ড, ইউনিয়ন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার রয়েছে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক। রাজনৈতিক ভিন্নমতকে সম্মান করা এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের স্থানীয় জনগণের অনেকেই মনে করেন,স্বচ্ছ নেতৃত্ব,সততা,জনসম্পৃক্ততা এবং উন্নয়নের সুস্পষ্ট ভাবনা হাজী মোঃ সবুজ আলমকে একজন সম্ভাবনাময় জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

আগামী ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করলে দক্ষিণ বড়দল ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে এলাকাবাসীর এই প্রত্যাশা।

জনকল্যাণে নিবেদিত এই মানবিক নেতার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা এবং সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে তার উন্নয়ন এবং বর্তমান পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কতটা সফল হবেন,তা আগামী নির্বাচনের ভোটের মাধ্যমে সাধারণ জনগণ আমরা তা-প্রমাণ করিয়ে দিবো।

আসন্ন ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী‌ হাজী মোঃ সবুজ আলম বলেন,অর্থ আর আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা দিয়ে প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।

পরিশেষে তিনি বলেন,প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নবাসী। দোয়া করি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন