সাপ্তাহিক সবুজ প্রান্ত

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ মুজাহিদ কমিটি ও আল-হেরা যুব কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে যোগ দিতে আগামীকাল বুধবার (১০ জুন) আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। উপজেলার ১০ নং দক্ষিণভাগ ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি ও আল-হেরা যুব কল্যাণ পরিষদের এই যৌথ আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

​আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ইসলামি আলোচনা ছাড়াও দেশের বরেণ্য উলামায়ে কেরাম ধর্মীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

​আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জানান, মূলত ইসলামি জ্ঞানার্জন, আত্মশুদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ চর্চার লক্ষ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন