আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট ও মৌলভীবাজার জেলায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেছেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জ্মান পাভেল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো:মামুনুর রশীদ।মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান। এছাড়াও বিভিন্ন উপজেলা সমন্বয়কারীগনও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। নারীসহ সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও স্বল্পব্যয়ী বিচারব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও কার্যকরভাবে সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
