মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করতে হ্যান্ডবিল ও লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাহিরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.জুবায়ের আলী আহমেদ।
(২ ফেব্রুয়ারি সোমবার)দিনব্যাপী তিনি সুনামগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সংসার হাওর সংলগ্ন বৈঠাখালি,বাঁধের দোকানে দোকানে এবং কয়লা ও চুনাপাথর শ্রমিকদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সুনামগঞ্জ-১ আসনটি জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর এই চারটি উপজেলা নিয়ে গঠিত।
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.জুবায়ের আলী আহমেদ বলেন,ধানের শীষকে জয়ী করতে আমরা আমরা ঐক্যবদ্ধ।
নির্বাচনী প্রচারণার সময় তার সাথে শ্রীপুর উত্তর ইউনিয়ন,ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।
