জকিগঞ্জ প্রতিনিধি :
লতিফিয়া ইমাম সমিতি জকিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব এবং জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার আরবি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালীর রোগমুক্তি কামনায় কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) থানাবাজার হাবিবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে লতিফিয়া ইমাম সমিতি কর্তৃক আয়োজিত এই মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, ইমাম, খতীব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে কোরআন শরীফ খতম শেষে বিশেষ দোয়ায় মাওলানা মুশাহিদ আহমদ কামালীর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মাওলানা মুশাহিদ আহমদ কামালী কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করলে তাকে সিলেট শহরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন
