সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ১ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্রামে এই গণসংযোগ করেন স্থানীয় ব্যবসায়ী ও কর্মীরা। নয়াবন্দ গ্রামের বিশিষ্ট কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী মো. বাবুল মিয়ার নেতৃত্বে একদল কর্মী-সমর্থক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারদের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। প্রচারণা চলাকালে ব্যবসায়ী মো. বাবুল মিয়া বলেন, "সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী হাওর বন্ধু কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকের প্রচার, প্রচারণা আমরা অব্যাহত রাখবো।" তিনি আরও জানান, "ইনশাআল্লাহ, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলের ধানের শীষ মার্কা, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত।"
গণসংযোগকালে বাবুল মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন সালে আহমেদ, সুয়েল মিয়া, সাদিকুল ও শামীমসহ প্রমুখ।