বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম রামধানা কৃপাখালী দারুস্ সালাম জামে মসজিদের উদ্যোগে আগামী (২০ জানুয়ারি ২০২৬) মঙ্গলবার দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত এক দিনব্যাপী ১ম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলটি অনুষ্ঠিত হবে রামধানা কৃপাখালী জামে মসজিদ সংলগ্ন মাঠে। মাহফিলে দেশের খ্যাতিমান ইসলামিক বক্তাবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত থেকে বয়ান ও দোয়ায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
