সাপ্তাহিক সবুজ প্রান্ত

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল: কামরুজ্জামান কামরুল


মুরাদ মিয়া,তাহিরপুর :

​বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার একতা বাজার ক্যাডেট মাদ্রাসা মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী,সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের(সাবেক)চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। ​বক্তব্য প্রদানকালে তিনি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। দোয়া করি আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন। 

​বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাছির মিয়া।

​এছাড়াও অনুষ্ঠানে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

​মিলাদ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন