সাপ্তাহিক সবুজ প্রান্ত

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় পদে জকিগঞ্জের তানিম


জকিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের নুর উদ্দিন তাপাদার তানিম।

সোমবার (১২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি অনুমোদন করেন।

নুর উদ্দিন তাপাদার তানিম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের বাসিন্দা। তিনি জালাল উদ্দিন তাপাদারের সন্তান। ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সংগঠনের সঙ্গে যুক্ত। শুরুতে তিনি রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত। শিক্ষাজীবনে তিনি বর্তমানে পর্তুগালের ইউনিভার্সিটি অব লিসবনে অধ্যয়নরত। দেশ ও দেশের বাইরে অবস্থান করেও ছাত্র অধিকার, ন্যায়বিচার ও সমঅধিকার ইস্যুতে তার সক্রিয় ভূমিকা রয়েছে।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়মিত সম্পৃক্ততার কারণে স্থানীয় পর্যায়ে তিনি একজন পরিচিত মুখ। তার এই কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তিতে জকিগঞ্জসহ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ ও আশাবাদ লক্ষ্য করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন