সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে মৃত্যুর তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের তিরাশি গ্রামে আদালতের নির্দেশে পিংকু রহি দাসের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ২০২৫ তারিখে পিংকু রহি দাস একটি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি ১৩ অক্টোবর ২০২৫ তারিখে মারা যান।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন