সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটে বনবিভাগের পরিত্যক্ত ভবনের সেফটি ট্যাংকে মিলল বিস্ফোরক ‎

গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাটে বনবিভাগের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ৮টি পাওয়ার জেল ও ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‍্যাব-৯। ভবনের নিচে থাকা একটি অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে একটি শপিং ব্যাগে এসব বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল।

‎র‌্যাব-৯ জানায়, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তাদের একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন লাফনাউট বাজার এলাকায় অবস্থানকালে খবর পায় যে, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত ওই ভবনের আশেপাশে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। এই তথ্যের ভিত্তিতেই সেখানে তল্লাশি চালানো হয়। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটরগুলো উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে র‍্যাব।

‎অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও র‍্যাব ধারণা করছে, নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

‎উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন