সাপ্তাহিক সবুজ প্রান্ত

শাইখ আব্দুল্লাহ ট্রাস্টের হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব উপলক্ষে প্রস্তুতি বৈঠক

শাইখ আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগামী ৩ জানুয়ারি ২০২৬ জকিগঞ্জ উপজেলা ভিত্তিক হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ ২৬ ডিসেম্বর (শুক্রবার) এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকটি ট্রাস্টের অস্থায়ী কার্যালয় জামেয়া মুকাদ্দসিয়া, বাবুরবাজারে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি বৈঠকে প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী হাফেজদের বাছাই প্রক্রিয়া, সময়সূচি নির্ধারণ, শৃঙ্খলা রক্ষা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, পবিত্র ক্বোরআনের হাফেজদের সম্মানিত করা ও উৎসাহিত করা এবং সমাজে ক্বোরআন শিক্ষার প্রসার ও বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় প্রতিযোগিতার বাছাই পর্ব সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে। প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন শায়খ মাহমুদ হুসাইন বারঠাকুরি, মাওলানা জামিল আহমদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা কাওছার আহমদ, হাফিয মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম তাপাদার, মাওলানা আজমল হুসাইন, মাওলানা শাকির আহমদ ও মাওলানা আফজল হুসাইনসহ ট্রাস্টের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।

এসময় ফোনকলের মাধ্যমে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব খালিদ তাপাদার উপস্থিত সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হবে—এ মর্মে আশাবাদ ব্যক্ত করে সার্বিক সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন