সাপ্তাহিক সবুজ প্রান্ত

বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া


সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের আগামি নির্বাচনে একটি পরিচ্ছন্ন, সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান লালটেক গ্রামের মরহুম লিলু মিয়ার সুযোগ্য উত্তরসুরী, তরুণ সমাজসেবক মো. সুমন মিয়া।

‎সুমন মিয়ার প্রার্থী হওয়ার খবরে ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের সাথে তাকে নিয়েও আলোচনা চলছে।

‎সুমন মিয়া জানান, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে সাধ্যানুযায়ী পাশে আছি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছি। অলংকারী ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছি।’

‎সুমন মিয়া আরও জানান, 'অলংকারী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। বিশেষ করে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ধারার সমাজ বিনির্মাণে আমি কাজ করতে চাই।’

‎আগামি নির্বাচনে অলংকারী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেন সুমন মিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন