সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার শীতবস্ত্র বিতরণ

দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জকিগঞ্জ পৌর শাখার উদ্যোগে তালামীযে ইসলামিয়ার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজনটি বাস্তবায়ন করে সংগঠন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মো: দিলশাদ আনোয়ার, সাবেক সভাপতি মাওলানা হা: নাজিম উদ্দিন, সহ সভাপতি মো: রাসেল আহমদ, মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ ও সহ প্রশিক্ষণ সম্পাদক অলিউর রহমান প্রমুখ।

উক্ত বিতরণের মাধ্যমে শীতের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন