সাপ্তাহিক সবুজ প্রান্ত

ফুলতৈলছগাম স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

‎গোয়াইনঘাটের (সিলেট) তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলতৈলছগাম গ্রামের ক্রীড়া প্রেমীদের সংগঠন বহুল প্রচারিত "ফুলতৈলছগাম স্পোর্টিং ক্লাব" এর দ্বিবার্ষিক কমিটি (২০২৬ইং) ঘোষণা করা হয়েছে। 

‎১৫ই আগষ্ট (শনিবার) সন্ধ্যা ৬টায় গ্রামের চৌহাট্রা পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারনসভায় সংগঠনের প্রধান উপদেষ্টা প্রদ্যুৎ চক্রবর্তী পিন্টু এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করেন।

‎নবগঠিত এই কমিটির সভাপতি হলেন আব্দুল মুকিত, সহ-সভাপতি এনামূল হক, সাধারনসম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, অর্থ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মাসুম আবু, প্রচারসম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আমিন উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামিল আহমদ, সম্মানিত সদস্য বদরুল ইসলাম ও সুহেল আহমদ। 

‎সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার মর্তুজ আলী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য সাংবাদিক মতিউর রহমান (দুলাল), উপদেষ্টা সদস্য রাহেল আহমদ'সহ প্রমুখ নেতৃবৃন্দ। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন