মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী,বিশিষ্ট সমাজসেবক ও তাহিরপুর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং তাহিরপুর বড়ছড়া কয়লা আমদানি কারক গ্ৰুপের সম্মানিত সাধারণ সম্পাদক ও সাবেক দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সবুজ আলম।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
উল্লেখ্য আছে যে,এই মানবিক সৎ,যোগ্য,দানশীল ও পরোপকারী মানুষটি প্রতিদিন ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেয়াসহ এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
এ ব্যাপারে হাজী মোহাম্মদ সবুজ আলম বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিয় দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন। তিনি বলেন,বর্তমানে এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, মাদক, চুরি ও ছিনতাই বেড়েছে। জনগণের দোয়া ও সমর্থন পেলে চেয়ারম্যান হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন,আমি আপনাদের এলাকারই সন্তান। সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।
পরিশেষে হাজী মোহাম্মদ সবুজ আলম বলেন,অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালোবাসা দিয়ে প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থাকতে চাই। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
