সাপ্তাহিক সবুজ প্রান্ত

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেটের কানাইঘাটে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায় ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দলটির একঝাঁক শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

‎দলীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম , এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ‎কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এই গণসংযোগ ও পদযাত্রায় অংশ নেবেন এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখা, জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিক শক্তির সিলেট জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতারা।

‎এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কানাইঘাট আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক এবং কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদে দলটির চূড়ান্ত প্রার্থী হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন