সাপ্তাহিক সবুজ প্রান্ত

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে জেলা বিএনপি নেতা এম আসকির আলীর শোক

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান আর নেই। আজ শুক্রবার ভোর ৩টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী।

এক শোকবার্তায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহোদর এম আসকির আলী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন অত্যন্ত দক্ষ আইনজীবী এবং সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেট অঞ্চলের আইন অঙ্গন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিজ্ঞ, আদর্শবান ও মানবিক মানুষকে হারালো।

শোকবার্তায় জেলা বিএনপির এই নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন