সাপ্তাহিক সবুজ প্রান্ত

ইরান যুদ্ধে লন্ডনের ‘না’ শুনে ট্রাম্পের আক্ষেপ, ভাবিনি এমনটা দেখব

‎ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এমন সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডনের এই অবস্থানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের ‘বিশেষ সম্পর্ক’ এখন বড় ধরনের চাপের মুখে পড়েছে বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।

‎ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের ময়দানে ব্রিটেনের কাছ থেকে এমন অসহযোগিতা তিনি কখনো প্রত্যাশা করেননি। স্টারমারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি তার ধারণার বাইরে ছিল এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে এমন আচরণ অভাবনীয়। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ এখন নাটকীয়ভাবে বদলে গেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পৃথিবী এখন ভিন্ন রূপ ধারণ করেছে। এক সময় যে সম্পর্ককে তিনি সবচেয়ে দৃঢ় জোট হিসেবে বিবেচনা করতেন, তা আজ সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতির সম্মুখীন।

‎মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ওয়াশিংটন এখন আর লন্ডনের ওপর আগের মতো নির্ভরশীল নয় বলেও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ব্রিটিশদের এই সিদ্ধান্তে সামরিক ক্ষেত্রে খুব একটা পার্থক্য না হলেও কিয়ার স্টারমারের উচিত ছিল যুক্তরাষ্ট্রের পাশে থাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন