সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটের নির্বাচনী জনসভা সফল করতে জকিগঞ্জে জামায়াতের প্রচার মিছিল

‎সিলেটের জকিগঞ্জে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে এবং সিলেটে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ‎ ‎উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে জকিগঞ্জ বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান।

‎উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দীন, সেক্রেটারি সরওয়ার হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজির আহমদ আফজাল। ‎ ‎পথসভায় বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ‘ভোট বিপ্লবের’ মাধ্যমে দেওয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা সফল করতে জনসাধারণ ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তাঁরা। ‎ ‎এর আগে জকিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একটি মিছিল বের করা হয়। কর্মসূচিতে উপজেলা জামায়াত, যুব বিভাগ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন