সাপ্তাহিক সবুজ প্রান্ত

তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বড়দল উত্তর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা সহসভাপতি মো. আবুল কাসেম। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁকে নিয়ে দিন দিন আগ্রহ বাড়ছে।

‎স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা আবুল কাসেমকে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রেখেছে। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উপজেলার সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, সততা ও যোগ্যতার বিচারে আগামী নির্বাচনে তিনি একজন শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী হতে পারেন।

‎রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মাঠপর্যায়ে দীর্ঘদিনের গ্রহণযোগ্যতা ও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি থাকায় নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবেন। বিশেষ করে দুই মেয়াদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর প্রার্থিতার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলছে।

‎আসন্ন নির্বাচনকে ঘিরে তাহিরপুর উপজেলাজুড়ে এখন চলছে নানা সমীকরণ। এর মধ্যে মো. আবুল কাসেমের প্রার্থী হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে অন্যতম প্রধান আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন