সাপ্তাহিক সবুজ প্রান্ত

বড়লেখায় তারুণ্য নাট্য গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন তারুণ্য নাট্য গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কয়েক মাস পর আয়োজিত এই সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়। আজ শনিবার দুপুরে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভার শুরুতে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তারুণ্য নাট্য গোষ্ঠীর সভাপতি বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য তোফায়েল আহমদ চৌধুরী। দীর্ঘ বিরতির পর সভা অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

‎সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য তপন চৌধুরী, পাতাকুঁড়ি শিশু কিশোর থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, তারুণ্য নাট্য গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রাসেল, সহসভাপতি সাংবাদিক হানিফ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক সালমান কবির, প্রচার সম্পাদক জালাল আহমদ ও অন্যতম সদস্য হামিদা আক্তার জুমা।

‎উল্লেখ্য, বড়লেখার অন্যতম প্রাচীন এই নাট্য সংগঠনটি সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে নিয়মিত নাটক মঞ্চস্থ করে আসছে। সংগঠনটির নাটক জাতীয় পর্যায়ের বিটিভি ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হয়েছে। নতুন উদ্যমে নাট্যচর্চাকে এগিয়ে নিতে সভায় আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন