সাপ্তাহিক সবুজ প্রান্ত

কালীগঞ্জে আল্লামা মুহাদ্দিস ছাহেব (রহ)–এর ৪র্থ ঈসালে সওয়াব উপলক্ষে মতবিনিময় সভা


জকিগঞ্জ প্রতিনিধি ::

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ ও আরব আমিরাতের সাবেক বিচারপতি, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রাহিমাহুল্লাহ)–এর ৪র্থ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে বৃহত্তর এলাকাবাসীকে নিয় কালীগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) কালীগঞ্জ বাজারের চৌধুরী প্লাজায় আয়োজিত এ সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং মরহুম আল্লামা মুহাদ্দিস ছাহেব (রাহিমাহুল্লাহ)–এর জ্যেষ্ঠ পুত্র, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আবদুল আউয়াল হেলাল। তিনি মাহফিলকে সুশৃঙ্খল, সুন্দর ও অর্থবহভাবে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মরিচা বাগানবাড়ি ও সিলেট হাউজ ইউকের স্বত্বাধিকারী হাজী ইসমাঈল আলী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, লতিফিয়া ক্বারি সোসাইটি ইছামতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী, মানিকপুর ইউনিয়নের সাবেক সদস্য জুনেদ আহমদ, সমাজসেবী ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সেলিম, সারওয়ার হোসেন রাজা, কবি মাওলানা আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান, কালীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শাহীন আহমদ, মাওলানা আবদুল কুদ্দুস চৌধুরী তাজুল, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবু সুফিয়ান, মাহবুব রহমান চৌধুরী, ইমরান হোসাইন, আবদুল হামিদ, আরিফ আহমদ, মাজহারুল ইসলাম চৌধুরী, শাহান আহমদসহ অনেকে।

এছাড়াও মতবিনিময় সভায় এলাকার উলামায়ে কেরাম, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন