মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল ইসলামের ব্যবস্থাপনায় বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি গ্রামে চেয়ারম্যানের বাসভবনে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এসময় এলাকার ২৬০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি লোকমান খান নবীন ও মহাসচিব মাওলানা আব্দুর রশিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লতিফিয়া দারুণ সুন্নাহ আইডিয়াল মাদরাসা, মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাফিজ এনামুল হক, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা এম ফয়জুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী কবির আহমদ তালুকদার, সদর আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক হাজী আব্দুস শহীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সমাজসেবক নাজমুল ইসলাম মামুন, ২নং মনুমুখ ইউপির সাবেক চেয়ারম্যান মো. খালিছ মিয়া, কারী আমিরুল ইসলাম, শেখ আমিনুল ইসলাম আবিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
