সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’লীমুল ক্বোরআন মহিলা একাডেমী, বারঠাকুরী, জকিগঞ্জে যৌথ (শুরা ও নির্বাহী) কমিটির এক সাধারণ বৈঠক ও জলসার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় একাডেমীর নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমীর অন্যতম উপদেষ্টা ও ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী। সভা পরিচালনা করেন মাদরাসার পরিচালক মাওলানা হাম্মাদ হোসাইন।
সভায় যৌথ কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। আলোচনায় একাডেমীর সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সভা থেকে প্রতিষ্ঠানের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
